ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

বাংলাদেশকে অস্ত্র কেনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ, ২০২২,  10:36 AM

news image

বাংলাদেশকে অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা-ওয়াশিংটন বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। এ সময় র‍্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি জটিল বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। সম্প্রতি র‍্যাবের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের ক্ষোভ কমার ইঙ্গিত দিয়ে এ বিষয়ে আলোচনার সুযোগ আছে বলেও জানান তিনি। রোববার (২০ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এটিই ছিল দুই দেশের প্রশাসনের প্রথম বৈঠক। সচিব পর্যায়ের এ বৈঠকে আলোচনায় সর্বাধিক গুরুত্ব পায় র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে উঠে আসে রোহিঙ্গা ইস্যুসহ অর্থনৈতিক সহযোগিতার নানা বিষয়। মার্কিন আন্ডার সেক্রেটারি জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিষয়টি জটিল। তবে সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ডে র‍্যাবের ওপর ক্ষোভ কিছুটা ঘুচেছে যুক্তরাষ্ট্রের। আলোচনায় উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। রাশিয়ার সামরিক অভিযানে বিরুদ্ধে সব দেশের সোচ্চার থাকায় জোর দেন মার্কিন কর্মকর্তারা। এছাড়া, জিসোমিয়া চুক্তির আওতায় অস্ত্র ক্রয় এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত হতেও আহ্বান জানান তারা। চলতি বছর সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে আলোচনায় বাংলাদেশ বাইডেন প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা আশা করে বলে জানান পররাষ্ট্রসচিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম