ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  3:19 PM

news image

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ (রোববার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।   এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই বাঁচা-মরার লড়াইয়ে জয়ের জয় পেতে মরিয়া টাইগাররা। এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে শামীম হাসান পাটোয়ারির। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। একাদশের বাইরে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে এই ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বেশ আশাবাদী। কারণ আমরা আগের থেকে শক্তিশালী ইউনিট। আমরা এই দলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছি। দেখুন, আমাদের দলে অনেক তরুণ আছে, যারা কিনা প্রতিভাবান। আমি বিশ্বাস করি আমরা আগে যা করেছি তার চেয়ে ভালো পারফরম্যান্স আমরা করবো।’ 

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম