ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বস্তাবন্দি মাদ্রাসা ছাত্রীকে নদীর পাশ থেকে জীবিত উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২২,  2:54 PM

news image

ঠাকুরগাঁওয়ে নদীর ধার থেকে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীকে (১৪) জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে টাঙ্গন নদীর পাড় থেকে তাকে উদ্ধার করা হয়। তার নাম মাহফুজা খাতুন।


তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সদর থানার ওসি কামাল হোসেন। তিনি জানান, সকালে টাংগন জোড়া সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে জীবিত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, ওই কিশোরী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম