ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

বসনিয়া-মন্টেনেগ্রো সীমান্তে ৫.৪ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ, ২০২৪,  12:00 PM

news image

বসনিয়া ও মন্টেনেগ্রো সীমান্ত এলাকাজুড়ে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর-ইউএসজিএস। এই ভূকম্পনের কেন্দ্র ছিল মন্টেনেগ্রোর পশ্চিমাঞ্চলীয় নিকসিক শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং সেটি বসনিয়ার বিলেকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। খবর এএফপির। ভূমিকম্পটির গভীরতা ছিল ৭.৬ কিলোমিটার এবং তা ২০০ কিলোমিটার দূরে বসনিয়ার রাজধানী সারায়েভো থেকেও অনুভূত হয়। বলকান এই অঞ্চলটি বেশ ভূমিকম্পপ্রবণ। এর আগে ২০২২ সালের এপ্রিলে বসনিয়ার স্টোলাক অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে একজনের মৃত্যু ও বেশ কিছু লোকের আহত হওয়ার ঘটনা ঘটেছিল। ২০২০ সালে ডিসেম্বরে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে সাতজন মারা যায় এবং শত শত দালানকোঠা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। সে বছরের মার্চ মাসে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ২০১৯ সালে মন্টেনেগ্রোর পার্শ্ববর্তী আলবেনিয়ায় রিখটার স্কেলে ৬.৪  মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ৫০ জন মারা যায় এবং বেশ কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম