ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বসতঘরে আগুন, মা ও দুই সন্তানসহ দগ্ধ ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২৩,  12:29 PM

news image

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় বসতঘরে আগুন লেগে মা ও দুই সন্তানসহ চারজন দগ্ধ হয়েছেন। রোববার (২৮ মে) বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন, নুরনাহার বেগম (৩০), তার দুই সন্তান ফারিজা আক্তার (৩) ও মারুফ (১) এবং প্রতিবেশী ঈমাম উদ্দিন ইমন (২৩)। চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, রোববার সকালে পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে আগুন লাগে। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়জন মালিকের ছয়টি টিনের বসতঘর পুড়ে গেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, রোববার সকালে তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। দু’টি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম