ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বশেমুরবিপ্রবি ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: থানা ঘেরাও ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  10:44 AM

news image

ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদরের নবীনবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জস্থ ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি করেছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন।

পথিমধ্যে একটি ইজিবাইক থেকে ৭/৮ জন ব্যক্তি নেমে তাদের পথরোধ করেন। পরবর্তীতে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এরপর ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস থেকে বিক্ষুব্ধ প্রায় এক হাজার শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় অবস্থান করেন এবং ধর্ষকদের বিচার চেয়ে ৩ দফা দাবি ও আল্টিমেটাম প্রদান করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, এ খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং আমি নিজে এই ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অ্যান্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম