ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বলিউড তারকাদের সতর্ক করলেন কঙ্গনা

#

বিনোদন ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৩,  4:43 PM

news image

বেটিং অ্যাপ মহাদেব ইস্যুতে ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)-এর তালিকায় রয়েছে বলিউডের একাধিক তারকার নাম। সেই তালিকায় জ্বলজ্বল করছে রণবীর কাপুর, সানি লিওন, টাইগার শ্রফ, নেহা কক্করসহ আরও তারকার নাম। সেই পরিপ্রেক্ষিতেই ইডির নজরে থাকা বলিউড তারকাদের সতর্ক করলেন কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, মহাদেব বেটিং অ্যাপের পক্ষে তার কাছেও বারবার প্রস্তাব এসেছে, কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন। কঙ্গনার মন্তব্য, আমার কাছে ১ বছরে অন্তত ছয়বার ওদের কাছ থেকে প্রস্তাব এসেছে। প্রতিবার কয়েক কোটি টাকা বাড়িয়ে আমাকে প্রলোভন দেখিয়েছিল। তবে আমি প্রতিবার না করেছি। এটা নতুন ভারত। শুধরে যাও নইলে তোমাদের জোর করে শুধরে দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম