ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বলিউডে শুরুর দিনে অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন সাইফ

#

বিনোদন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  11:06 AM

news image

বলিউডে ১৯৯৩ সালে ‘পরম্পরা’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন সাইফ আলী খান। তবে শুরুটা তার জন্য খুব সহজ ছিল না। একের পর এক ছবিতে দ্বিতীয় বা তৃতীয় চরিত্রে অভিনয় করতে হয়েছে তাকে।  সম্প্রতি ‘এসকোয়ার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের প্রথম দিকের এক অদ্ভুত ঘটনার কথা স্মরণ করেছেন এই অভিনেতা। সাইফ জানান, এক নারী প্রযোজক তাকে শর্ত দিয়েছিলেন—প্রতিবার সাপ্তাহিক পারিশ্রমিক হিসেবে এক হাজার রুপি নেওয়ার সময় তার গালে ১০ বার চুমু খেতে হবে। সিনেমার জগতে অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে হওয়ায় কিছু সুযোগ তিনি পেয়েছিলেন ঠিকই, তবে তা খুব সহজ পথ ছিল না বলেও জানান তিনি। সাইফ বলেন, “অনেকে বলত, তুমি ভাগ্যবান, এত সুযোগ পেয়েছো। কিন্তু তখন আমি শহরের সেরা সিনেমাগুলোর প্রস্তাব পাচ্ছিলাম না বা নায়ক হিসেবেও কাস্ট হচ্ছিলাম না।” তিনি আরও যোগ করেন, “হয়তো আমার পথটা একটু সহজ ছিল, কিন্তু আমার কাছে সেটা কঠিনই মনে হতো। আমাদের পারিবারিক পটভূমি এমন ছিল না যে সেটা আমাদের নায়ক হওয়ার আত্মবিশ্বাস জোগাবে। আমাদের শেখানো হয়েছিল বিনয়ী, আত্মসমালোচনামূলক আর নিরহঙ্কার থাকতে, নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষণ না করতে—যা ৯০–এর দশকের নায়কদের থেকে একেবারেই ভিন্ন।”  সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম