ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বর্ষার রোগ থেকে বাঁচতে আনারস

#

লাইফস্টাইল ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  2:43 PM

news image

বর্তমানে সাধারণ জ্বর, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, ডেঙ্গু ইত্যাদির পাশাপাশি দেখা দিচ্ছে পেটের রোগ। তাই এ সময় সুস্থ থাকতে নজর দিতে হবে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেকেই সুষম খাবার গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে নিজেদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার চেষ্টা করছেন। খাবারের মধ্যে হয়তো নিয়মিত রাখছেন বিভিন্ন ধরনের ফলও। বর্ষার এই সময়ে সুস্বাদু ফল বলতেই আনারস। তাই এ সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন আনারস। এ ফলে ফ্ল্যাভোনয়েড থাকায় পুষ্টিগুণে ভরপুর। কিন্তু আমরা অনেকেই তা জানি না। কপার, ম্যাঙ্গানিজ, একাধিক ভিটামিন, উৎসেচক ব্রোমেলিন থাকায় আনারস একাধিক শারীরিক সমস্যা নিবারণে কার্যকর। যারা ডায়েটিং করেন তারা ডায়েটেও রাখতে পারেন আনারস। স্বাদে মিষ্টত্ব থাকলেও আনারসে গ্লাইসেমিক ইনডেক্স কম। তাই মধুমেহ বা ডায়াবেটিসের রোগীরা এই ফল খেতে পারেন। তা ছাড়া এতে সোডিয়াম কম, ডায়েটরি ফাইবার আছে প্রচুর। ফলে হৃদরোগ, উচ্চ-রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকর। সর্দি-কাশি, ব্রঙ্কাইটিস, হাঁপানির মতো অসুখ নিয়ন্ত্রণে আনারস সক্রিয়ভাবে কাজ করে। হজমের গোলমাল ও পেটে গ্যাসের সমস্যাও নিয়ন্ত্রণ করে আনারস। গেঁটে বাত, অস্টিওপরোসিসসহ হাড়ের অন্যান্য অসুখে আনারস খুবই উপকারী। মুখ ও গহ্বরের স্বাস্থ্যও অটুট রাখে। জন্ডিস, সিরোসিস অব লিভার বা লিভারের অন্য অসুখেও এ ফল খেতে পারেন। তবে কোনো খাবারই অতিরিক্ত ভালো নয় স্বাস্থ্যের জন্য। তা ছাড়া যেকোনো খাবার থেকেই শারীরিক সমস্যা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়েটে রাখুন আনারস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম