ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

বর্ষবরণের আতশবাজিতে কেঁপে ওঠ সেই শিশুটি আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২২,  6:21 PM

news image

থার্টিফার্স্ট নাইটের সন্ধ্যা থেকেই রাজধানীজুড়ে ফুটছিল আতশবাজি। ঘড়ির কাঁটায় রাত ১২ বাজার সঙ্গে সঙ্গেই আতশবাজির মুহূর্মুহু বিকট শব্দে কেঁপে উঠে গোটা রাজধানী। আতশবাজির সেই তীব্র শব্দে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল চার মাসের শিশু উমায়েরও। হার্টে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করা শিশুটির তখন থেকেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সারা রাত কাটে এভাবেই শিশুটির । ছেলের এই পরিস্থিতি নিয়ে ৩১শে ডিসেম্বর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন পিতা ইউসুফ রায়হান। আতশবাজির ফোটানোর সমালোচনা করে তিনি লিখেন, ‘কী বিকট শব্দ!

আমার ছোট বাচ্চাটি এমনিতে হার্টের রোগী। আতশবাজির প্রচণ্ড শব্দে বাচ্চাটি আমার ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। খুব ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে। খুব আতঙ্কে রাত পার করছি।’ শ্বাসকষ্ট না কমায় ১লা জানুয়ারি সকালে ছেলে হাসপাতালে ভর্তি করেন ইউসুফ। হাসপাতালে ভর্তির তিন ঘণ্টার মধ্যে মারা যায় শিশুটি। জানা গেছে, ইউসুফ মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে একটি দোকানে মোবাইল যন্ত্রাংশের ব্যবসা করেন। তিনি বিয়ে করেন ছয় বছর আগে। তাঁর পাঁচ বছর বয়সী আরেকটি ছেলে রয়েছে। গত মাসের প্রথম দিকে নিউমোনিয়া হয়েছিল উমায়েরের। গত ১০ই ডিসেম্বর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয় তাকে। চারদিন পর সুস্থ হয়ে বাসায় ফেরে। এর সপ্তাহখানেক পর আবার তার শ্বাসকষ্ট বেড়ে যায়। গত বৃহস্পতিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ওই দিন চিকিৎসক ব্যস্ত থাকায় তাকে সেদিন আর নেওয়া হয়নি।ইউসুফ রায়হান জানান, বর্ষবরণের রাতে আতশবাজির বিকট শব্দে ভয়ে ছেলেটা বারবার কেঁপে উঠছিল। সারা রাত ঘুমাতে পারেনি। সকাল থেকে শুরু হয় শ্বাসকষ্ট। সকালে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম