ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২২,  11:31 PM

news image

বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই। দীর্ঘদিন ধরেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা তার অবস্থাকে আগেই ক্রিটিক্যাল কন্ডিশন বা শঙ্কটাপন্ন বলেছিলেন। গত ডিসেম্বরের শুরুতেই হাসান আরিফের করোনা শনাক্ত হয়। এরপর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গত চার মাস ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ। দীর্ঘদিন ধরেই দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা পালন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম