ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বরিশাল মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

#

১৩ অক্টোবর, ২০২৪,  12:10 PM

news image

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস। রোববার (১৩ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। জানা গেছে, আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পরপরই আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনেরা ছোটাছুটি শুরু করে। অনেকে আতঙ্কিত হয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, হাসপাতালের নতুন ভবনের নিচতলার কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম