ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে “আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধু” শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

১২ আগস্ট, ২০২২,  9:59 PM

news image

ক্যাপসনঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত “আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধু” শীর্ষক কুইজ প্রতিযোগিতায় উপস্থিত উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যান্য অতিতিবৃন্দ।


মাছউদ শিকদার: মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে “আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধু” শীর্ষক কুইজ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে বিশ^বিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম