ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলার জন্মদিন পালিত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২২,  9:41 PM

news image

ক্যাপসনঃ বুধবার (২৬ অক্টোবর) শেরে বাংলা এ কে ফজলুল হক-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যন্য শিক্ষকবৃন্দ।


মাছউদ সিকদার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক-এর ১৪৯ তম জন্মবার্ষিকী। বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আয়োজনে বুধবার (২৬ অক্টোবর) শেরে বাংলার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণের মাধ্যমে জন্মদিনে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবনী চর্চাসহ প্রত্যেকের জীবনে মহান এ নেতার আদর্শের প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান। শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক ড. আবদুল বাতেন চৌধুরী, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন, প্রক্টর ড. খোরশেদ আলমসহ শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। অন্যদিকে শেরে বাংলার জন্মদিন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে বিশ^বিদ্যালয় সূত্র জানিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম