ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ লাহোর-দিল্লির পরই ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’

বরিশাল বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২২,  3:27 PM

news image

সহপাঠীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় অবশেষে পুলিশ থানায় নিয়েছে গেছে সেই ছাত্রীকে। বরিশাল সদর উপজেলার ২নং কাশীপুর ইউনিয়নের কলশ গ্রামে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিক। তিনি জানান, খবর পেয়ে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ছাত্রীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই পুলিশ কর্মকর্তা বলেন, যে ছেলেকে বিয়ের দাবি জানিয়েছে,

তাকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকালে কলশ গ্রামের বাসিন্দা সরকারি বরিশাল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র নাঈমের বাসায় গিয়ে অবস্থান নেন তারই এক ক্লাসমেট।ওই ছাত্রীর বাড়ি পটুয়াখালী। ছাত্রীর দাবি, নাঈমের সঙ্গে তার প্রায় এক বছরের প্রেমের সর্ম্পক। কিন্তু কিছুদিন ধরে নাঈম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।এতে বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান নিয়েছে। ছাত্রী আরও বলেছে, নাঈম আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। আমি সেই আশ্বাসে এসেছি। তবে নাঈম বলছে, ক্লাসমেট হিসেবে তার সঙ্গে ভালো সর্ম্পক। কিন্তু তার সঙ্গে আমার কোন প্রেমের সর্ম্পক নেই। সে আমার জাস্ট ফ্রেন্ড। কিন্ত কেন সে এই কাজটি করলো আমি বুঝতে পারছি না। পুরো ঘটনা নিয়ে আমি এবং আমার পরিবার বিপাকে পড়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম