ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন

বরিশাল বন্দর থানা পরিদর্শনে বিএমপি কমিশনার

#

১৬ নভেম্বর, ২০২২,  11:04 PM

news image

|| ক্যাপসনঃ বুধবার (১৬ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার। 


মাছউদ শিকদার : বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার। বুধবার (১৬ নভেম্বর) তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশোর অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুসহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)  মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) সাদ্দাম হোসাইন ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য অফিসারবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম