ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বরিশাল ডিআইজির রুম থেকে ২ দিনে ৪ সাপ উদ্ধার, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২৬,  10:48 AM

news image

বরিশালের রেঞ্জ ডিআইজির দপ্তরে ‘কাল নাগিনী’ সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একের পর এক সাপের দেখা মেলায় পুরো কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত টানা দুই দিনের অভিযানে ডিআইজির কক্ষ থেকে চারটি ‘কাল নাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল ও সোমবার দুপুরে বরিশাল নগরীর কাশিপুরে অবস্থিত রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করেন অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। পরে সাপগুলো সামাজিক বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, রোববার বিকেলে হটলাইন নম্বরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সাপের অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিআইজির কক্ষের ছাদের ইন্টেরিয়রের একটি অংশ খুলে অভিযান চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর দুটি সাপ উদ্ধার করা হয়। তবে সেখানেই শেষ হয়নি ঘটনা। সোমবার আবারও কার্যালয়ে সাপ দেখা যাওয়ার খবর পাওয়া যায়। এরপর দ্বিতীয় দফা অভিযানে দেয়ালের ফাঁক ও সিলিংয়ের ওপর থেকে আরও দুটি সাপ উদ্ধার করা হয়। উদ্ধারকারীদের ধারণা, এসির পাইপের পথ ধরে সাপগুলো কক্ষের ভেতরে প্রবেশ করেছিল। রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় রয়েছে। সম্ভবত সেখান থেকেই সাপগুলো ভবনের ভেতরে প্রবেশ করেছে। সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের কর্মকর্তা আরিফ রহমান জানান, উদ্ধার হওয়া চারটি সাপ বরিশাল-ভোলা সড়কের তালুকদারহাট এলাকায় অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয়ভাবে ‘কাল নাগিনী’ নামে পরিচিত হলেও এটি বিষধর সাপ নয় এবং মানুষের জন্য তেমন ক্ষতিকরও নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম