ঢাকা ০৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

#

০৬ নভেম্বর, ২০২২,  9:29 PM

news image

ক্যাপসনঃ রবিবার (৬ নভেম্বর) বরিশালে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।


মাছউদ শিকদার : এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ৬২ হাজার ৯’শ ৬৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে ৩২ হাজার ১৭৭ জন ছাত্রী আর ৩০ হাজার ৭৮৭ জন ছাত্র রয়েছে। পরীক্ষার্থীদের জন্য ১৫২টি কেন্দ্র রয়েছে এই শিক্ষা বোর্ডের অধীনে। রোববার পরীক্ষার শুরু হওয়ার প্রথমদিনে বরিশালে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বরিশালের ২টি কেন্দ্র পরিদর্শন করেন। শুরুতে তাঁরা বরিশাল সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, বরিশাল সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট শিক্ষকগণ। পরে সেখান থেকে সরকারি বরিশাল কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। কেউ বিলম্ব করলে তার কারণ গেটের রেজিস্টারে (খাতায়) উল্লেখ করে প্রবেশ করতে হয়েছে। সে তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের সচিবকে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করবেন। পরীক্ষা কেন্দ্রের দুইশ গজের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করার নির্দেশনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম