ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বরিশালে ১১ দিনে ৪০২ জেলের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২৩,  2:53 PM

news image

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৩৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছে থেকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গেলো ১১ দিনে এখন পর্যন্ত ৪০৫টি মামলায় ৪০২ জেলেকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের কাছে থেকে ৩ লাখ ৩ হাজার ৬০০ টাকা জ‌রিমানা আদায় করা হয়েছে। বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ২৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৪৭৮টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গেলো ১০ দিনে বরিশাল বিভাগের ১৪৫ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ১৩২ বার বি‌ভিন্ন মাছঘাট, ৩ হাজার ৬২৮ বার বি‌ভিন্ন আড়ত ও ২ হাজার ৩১৯ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গেলো ১১ দিনের অভিযানে ৮ হাজার ৮১৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৩‌ কো‌টি ৭৫ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১৭ লাখ ৯৭ হাজার ৯০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৫৫ হাজার ৩০০ টাকা। মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিনগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম