ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো

বরিশালে হারানো ১২ ফোন উদ্ধার করলো জেলা পুলিশ

#

১৯ সেপ্টেম্বর, ২০২২,  10:36 PM

news image

ক্যাপসনঃ বরিশালে উদ্ধারকৃত ১২টি মোবাইল ফোন সেট প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেয়া অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম সহ অন্যান্য কর্মকর্তারা।


মাছউদ শিকদার: বরিশালের বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলার আইসিটি শাখা ও ডিবি পুলিশের উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুদীপ্ত সরকার জানান, পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি শাখা ও ডিবি পুলিশের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন সময় জেলার বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন শনাক্ত পূর্বক উদ্ধার করে। জেলা পুলিশের এ সেবা চলমান থাকবে।

এ সেবার মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন থানায় সংঘটিত চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ সনাক্ত পূর্বক অতি দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় আনা সম্ভবপর হবে। হারানো মোবাইল সেট ফিরে পাওয়া জেলার গৌরনদী উপজেলার সাদিয়া বিনতে জাকির বলেন, কখনো ভাবিনি স্যামসাং এম-২১ মডেলের যে ফোনটা হারিয়ে গেছে তা আর ফিরে পাবো। হারানো ফোন ফিরে পেয়ে খুব ভাল লাগছে। ফোনের চেয়েও ফোনের তথ্য, ছবি ও প্রয়োজনীয় ডোকুমেন্টগুলো জরুরি। এজন্য বরিশাল জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ। এ সময় পুলিশ সুপার বলেন, এ সকল ফোনগুলো জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। কারন যারা ফোনগুলো চুরি করেছে তারা বিভিন্ন স্থানে বিক্রি করে দিয়েছে। তাই প্রকৃত চোর বা ছিনতাইকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, তবে এ সকল চোরাই সিন্ডিকেট আটকে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। দ্রুতই এই চোরাই সিন্ডিকেট ধরা পড়বে বলে আশা করেন তিনি। হারিয়ে যাওয়া ফোনগুলো প্রকৃতর মালিকের হাতে তুলে দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম