ঢাকা ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি আলী হোসেন ফকির সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মা-ছেলের পর চলে গেলেন চাচাও বান্দরবানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৬ শিক্ষার্থী-কর্মচারীকে যৌন নির্যাতনের অভিযোগ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা যোগ দিলেন দেশের ৬ সিটি করপোরেশনের প্রশাসক

বরিশালে হাই-টেক পার্ক’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জুনাইদ পলক

#

১৬ জুন, ২০২২,  10:46 PM

news image

ক্যাপসনঃ বৃহস্পতিবার (১৬ জুন) বরিশালে আইটি/ হাই-টেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এমপি।


মাছউদ শিকদার: বরিশালে আইটি/ হাই-টেক পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এমপি এই পার্ক নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভারত সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জেলা পর্যায়ে আইটি /হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় বরিশালে এ হাই-টেক পার্কটি নির্মান করা হয়েছে। নগরীর কাশিপুওে প্রায় সাড়ে ৬ একর জায়গার ওপর ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ পার্ক। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, জেলা আওয়ামীলেিগর সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, এ হাই-টেক পার্ক বরিশাল অঞ্চলকে প্রযুক্তি সমৃদ্ধ নগরীতে পরিণত করবে। বরিশালের তরুণ প্রজন্ম তাদের মেধার যথাযথ বিকাশ ঘটিয়ে কর্মসংস্থানের জন্য নিজেকে তৈরি করতে পারবে। পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। বরিশাল নগরী সিলিকন নগরী হিসেবে গড়ে উঠবে যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, এ হাই-টেক পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার মাধ্যমে বরিশালের জনগনের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। এর মাধ্যমে এলাকায় তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ প্রজন্ম গড়ে উঠবে। পরে পার্কটির আঙ্গিনায় বিভিন্ন ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। জানা গেছে, আগামী দুই বছরের মধ্যে পার্কের নির্মাণ কাজ শেষ হবে। পার্কটি চালু হলে প্রতিবছর ১ হাজার তরুণ প্রশিক্ষণ গ্রহন ও ৩ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম