ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

বরিশালে স্রো‌তে ভেসে নিখোঁজ ৩ জ‌নের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২২,  11:02 AM

news image

বরিশালের বাকেরগঞ্জে খালের স্রোতে ভেসে নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এরা হলো—বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের চর গজালিয়া এলাকার বাসিন্দা মাজেদা বেগম (৭০) ও তাঁর নাতনি মারিয়া (১১) এবং তাঁদের প্রতিবেশী আলো বেগম (৭৫)। গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন। ওসি মিলন জানান, মাজেদা বেগমের একটি গাভি পাশের চরে চলে যায়। সেখান থেকে গরুটিকে নিয়ে খাল পার হচ্ছিলেন মাজেদা, তাঁর নাতনি মারিয়া ও প্রতিবেশী আলো বেগম। কিন্তু, সে সময় খালটিতে প্রচুর স্রোত ছিল। সে স্রোতে ভেসে যায় তিন জন। পু‌লি‌শের এ কর্মকর্তা আরও জানান, গত সোমবার শেষ রাতে আলো বেগমের মরদেহ চর গজালিয়া সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয় এবং পরদিন গতকাল মঙ্গলবার মাজেদা বেগম ও তাঁর নাতনি মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম