ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

বরিশালে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

#

০৩ আগস্ট, ২০২২,  9:25 PM

news image

ক্যাপসনঃ বুধবার (০৩ আগস্ট) বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএমপি’র নবনিযুক্ত কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার।


মাছউদ শিকদার: বরিশালে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। বুধবার (০৩ আগস্ট) দুপুরে বিএমপি’র সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশি সেবাকে সহজতর উপায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ নানান বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন সহ বরিশালের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় পুলিশ কমিশনার বলেন, আমি যেখানেই চাকরি করি, সেই এলাকাকে আমার নিজের এলাকা মনে করি। আমি নিজেকে সবসময়ই  ভুক্তভোগী পরিবারের একজন সদস্য মনে করে দায়িত্ব পালন করি। বিএমপি'র সকল সদস্যসহ আপনাদের সবাইকে সাথে নিয়ে ও সবার সহযোগিতায় বরিশাল নগরীকে একটি মডেল মেট্রোপলিটন বানাতে চাই। এ সময় গণমাধ্যমকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের কাছে তাদের মতামত তুলে ধরেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম