ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বরিশালে সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

#

০৫ নভেম্বর, ২০২২,  8:54 PM

news image

ক্যাপসনঃ শনিবার (৫ নভেম্বর) সমবায় দিবসে বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন-এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) বরিশাল সমবায় বিভাগ ও সমবায়বৃন্দদের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়া সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সমবায়িরা উপস্থিত ছিলেন। শুরুতে সার্কিট হাউস প্রাঙ্গনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে সভাকক্ষে সমবায় দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম