ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে র‌্যাবের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক

#

০১ নভেম্বর, ২০২২,  9:44 PM

news image

ক্যাপসনঃ মঙ্গলবার (১ নভেম্বর) বরিশালে র‌্যাব-৮ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন অধিনায়ক লে. কর্নেল মাহমুদ হাসান।


মাছউদ শিকদার: বরিশালে বাসযাত্রীদের অজ্ঞান করে টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেওয়া চক্রের মূলহোতা ও তার এক সহযোগীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে র‌্যাব-৮ সদর দপ্তরে প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো, চক্রের মূলহোতা বরগুনার পাথরঘাটা উপজেলার মাছের খাল এলাকার বাসিন্দা ফজলু ঘরামীর ছেলে সোহাগ ঘরামী (৪০) এবং তার সহযোগী ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকার অধির অধিকারীর ছেলে বিপ্লব অধিকারী (৪০)। র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদ হাসান জানান, গত ৩১ অক্টোবর উজিরপুর উপজেলার চানচুড়িয়া গ্রামের রবিউল ইসলাম ইমন ঝালকাঠি থেকে আলী এন্টারপ্রাইজের একটি বাসে বরিশালের উদ্দেশে রওনা দেন। নানাবাড়ি থেকে বাবার চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা নিয়ে রওনা দেওয়া ইমনকে টার্গেট করে অজ্ঞান পার্টির মূলহোতা সোহাগ। কৌশলে সে বাসে ইমনের পাশের সিটে বসে তার সঙ্গে আলাপ জুড়ে দেয়। এক পর্যায়ে তাকে চেতনানাশক ওষুধ মেশানো ডাবের পানি খাওয়ায়। ইমন অজ্ঞান হয়ে পড়লে তার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় সোহাগ। র‌্যাবের একটি দল হাতেনাতে সোহাগকে আটক করে। তার কাছ থেকে ওই ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। অজ্ঞান অবস্থায় ইমনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব অধিনায়ক আরও জানান, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চক্রের অন্যতম সহযোগী বিপ্লবকে রাজাপুর থেকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে। আটক দুজনকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম