ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বরিশালে ভোর থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০২২,  9:29 AM

news image

সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। আজ থেকে দুই দিন বরিশাল বিভাগ থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে। এছাড়া গতকাল থেকে বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে পরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস মালিক সমিতির নেতারা জানান, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘটের পরেও যদি সড়কে অটোরিকশা ও থ্রি হুইলার চলাচল বন্ধ না হয় তবে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবেন। বিএনপির অভিযোগ, শনিবার (৫ নভেম্বর) বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের কারণেই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম