ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

বরিশালে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২২,  9:20 PM

news image

আরিফুর রহমান: বরিশালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মে) সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলামসহ ভূমি সংশ্লিষ্ট জেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। পরে অতিথিরা ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা প্রদান করে তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম