ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

বরিশালে বিএনপির স্লোগানে মুখরিত সমাবেশস্থল

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  5:52 PM

news image

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে মিছিল-শ্লোগানে মুখর বঙ্গবন্ধু উদ্যান। এর আগে থেকে যারা মাঠে অবস্থান করছিলেন এবং আজ যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, তারা খণ্ড খণ্ড মিছিল করে মাতিয়ে রাখছেন নেতাকর্মীদের। মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসছেন বিভিন্ন এলাকার নেতাকর্মী। শনিবার ভোরের আলো ফুটতেই মিছিল-শ্লোগানে মুখরিত বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান। দুই দিন ধরে মাঠে অবস্থান নিয়ে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙ্গা করতে খণ্ড খণ্ড মিছিল করছে বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল ৭টার পর থেকেই একের পর এক মিছিল আসছে বঙ্গবন্ধু উদ্যানে। মাঠের বাইরে অবস্থানকারী নেতাকর্মীরাও দলে দলে মিছিল নিয়ে আসছেন সমাবেশস্থলে। মিছিল থেকে সরকারবিরোধী নানা শ্লোগান দেন তারা। আজকের গণসমাবেশ থেকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ইভিএম বাতিল ও বেগম জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা কর্মসূচি প্রত্যাশা করেন তৃণমূল নেতাকর্মীরা। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এক সপ্তাহ বা ১০ দিন আগে অবস্থান নিয়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করার কথা বলেন তারা। বরিশালের সমাবেশে আসতে পথে পথে বাধা-হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম