ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৫

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২২,  3:10 PM

news image

বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের আরও এক যাত্রী নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হলো। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, উপজেলার নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এদিকে শের-ই-বাংলা মেডিকের কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে শহিদুল ইসলাম নামে একজন জরুরি বিভাগে মারা যান। তবে হাসপাতালে আরও চারজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন বলে জেনেছি। গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ির কয়েকজন বাসিন্দা মাইক্রোবাসটি করে কুয়াকাটা যাচ্ছিলেন। পথিমধ্যে বাসের ধাক্কায় এ ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম