ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বরিশালে বাসচাপায় বিএম ক‌লেজ ছাত্রসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০২২,  12:29 PM

news image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল অরোহী তরুণ নিহত হয়েছেন। পুলিশ জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) ও একই গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী (২১)। নাজমুল বরিশাল  সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। অন্যদিকে, রাব্বি বেঙ্গল বিস্কুটের সেলসম্যান হিসেবে চাকুরি করতেন। দুর্ঘটনা সম্পর্কে চরাদি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা জানান, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটের উদ্দেশ্যে যা‌চ্ছি‌ল যাত্রীবাহী সাগর পরিবহনের একটি বাস। এ সময় সন্তোষদি গ্রামের বাড়ি থেকে নাজমুল ও রাব্বি বরিশাল নগরীর উদ্দেশে রওনা দেন মোটরসাই‌কে‌লে ক‌রে। চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুই তরুণকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। রা‌ব্বি মোটরসাইকেল চা‌লি‌য়ে কর্মস্থ‌লে আস‌ছি‌লেন ও নাজমুল রা‌ব্বির সঙ্গে বিএম ক‌লে‌জে যাচ্ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম