ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

বরিশালে ফের বেড়েছে করোনা শনাক্তের হার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২২,  11:45 AM

news image

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও বেড়েছে। শনিবারের রিপোর্টে ১৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.২৯ ভাগ।  এর আগে শুক্রবার শনাক্তের হার ছিল ২০ ভাগ, বৃহস্পতিবার ৪৪.৪৪ ভাগ, বুধবার ১৬.৬৬ ভাগ, মঙ্গলবার ৩০.৭৬ ভাগ, সোমবার ৬.২৫ ভাগ এবং গত রবিবার ৯.০৯ ভাগ। গত এপ্রিলের পর ১৯ জুন (রবিবার) থেকে ফের করোনা শনাক্ত হচ্ছে পিসিআর ল্যাবে। এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক নারী চিকিৎসাধীন রয়েছেন। নমুনা পরীক্ষায় ওই নারীর করোনা নেগেটিভ হলেও চিকিৎসকদের সন্দেহ তিনি করোনায় আক্রান্ত। ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৬৭৩ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে ৬ হাজার ১৯৭ জন বাড়ি ফিরেছেন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩৯ জনের করোনা পজেটিভ ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম