ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বরিশালে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

#

০২ জুন, ২০২২,  4:24 PM

news image

ক্যাপসনঃ বৃহস্পতিবার (২ জুন) বরিশাল নগরীর ডেফুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 


মাছউদ শিকদার: বরিশাল নগরীর ডেফুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও শেখ রাসেল শিশু কর্নার এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বৃহস্পতিবার (২ জুন) নুরুল ইসলাম ডেফুলিয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক প্রধান অতিথি থেকে এই কর্নারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সভাপতি মোহন লাল দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মুঃ জাহিদুর কবির তুহিন, বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান এবং স্কুলটির প্রতিষ্ঠাতা ও জমিদাতা ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক কর্নার ও বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক বিদ্যালয় উন্নয়নের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম