ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ ৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ

বরিশালে প্রধানমন্ত্রীর উপহারের ৬৮৩ টি ঘর হস্তান্তর

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২২,  10:59 PM

news image

ছবির ক্যাপসনঃ বৃহস্পতিবার (২১ জুলাই) বরিশালে উপকারভোগীদের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 


মাছউদ শিকদার: প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালে ভূমি ও গৃহহীনদের মাঝে ৬৮৩ টি জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ঘর হস্তান্তর করেন বিভাগীয় ও জেলা প্রশাসন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী ভার্সুয়ালি এর কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের ২য় ধাপে জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের সাথে সাথে তার পক্ষ থেকে বরিশাল সদর উপজেলায় জমি এবং গৃহ হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানসহ মুক্তিযোদ্ধা, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত। বরিশাল জেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৮শ’ ৫৬টি পরিবারকে জমি সহ নতুন ঘর দিচ্ছে সরকার। ২ শতাংশ খাস জমিসহ ২ কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট। প্রধানমন্ত্রীর ঘোষনা ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জমিসহ এই ঘর প্রদান করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। ঘরের পাশে সবজী চাষ সহ আয় বর্ধক নানা সুযোগ সুবিধা রয়েছে। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় বরিশাল জেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ১০ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৮৫৬টি পরিবারের জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ আজ ৬৮৩ টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হলো। তিনি আরও বলেন, বরিশাল জেলার উপজেলা সমূহের গৃহ হচ্ছে সদরে ৮ টি, বাকেরগঞ্জে ৫৯ টি, মেহেন্দিগঞ্জে ১৪৫ টি, উজিরপুরে ১৪১ টি, গৌরনদীতে ৯২ টি, মুলাদীতে ২০ টি, বাবুগঞ্জে ৫৭ টি, হিজলায়  ৯০ টি ও আগৈলঝাড়ায় ৭১ টি। অসমাপ্ত বাকি ৭২১ টি ঘর ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে বলে তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম