ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

বরিশালে নৌকার মেয়র প্রার্থীর সহধর্মিণী লুনা আব্দুল্লাহর মতবিনিময় সভা

#

১২ মে, ২০২৩,  4:14 AM

news image

ক্যাপসনঃ বৃহস্পতিবার (১১ মে) বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত নৌকার মেয়র প্রার্থীর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ।


মাছউদ শিকদার: স্বামীর জন্য দোয়া চেয়ে নগর চষে বেড়াচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের নৌকার মেয়র প্রার্থীর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১১ মে) বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ডের খৃষ্টান কলোনী এলাকা সহ গোরস্তান রোড এবং কলেজ এভিনিউ এলাকার নাগরিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে তাদের সকল সমস্যার কথা শোনেন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত) এর সহধর্মিণী লুনা আবদুল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল আহমেদ মুন্না, বরিশাল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক-আরিফুল হক মাছুম ও ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহেল সহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম