ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বরিশালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

#

২২ অক্টোবর, ২০২২,  9:11 PM

news image

ক্যাপসনঃ শনিবার (২২ অক্টোবর) বরিশালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশালে বিভাগীয় প্রশাসনের আয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বিসিএস প্রশাসন একাডেমির অর্থায়নে বিভাগীয় কমিশনারের কার্যালয় ৬ দিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। প্রধান অতিথি থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ারুল ইসলাম। বরিশাল বিভাগের ৬ জেলার ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে নিজেদের সমৃদ্ধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জনসেবায় ও জনকল্যাণে আত্মনিয়োগ করবেন বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম