ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

বরিশালে ডিবির অভিযানে গাঁজাসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২২,  3:23 AM

news image

ক্যাপসনঃ শনিবার (০৬ আগষ্ট) বরিশালে গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ী।


মাছউদ শিকদার: বরিশালে তিন কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (০৬ আগষ্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ টিম কোতয়ালী মডেল থানাধীন চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করে।বিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক পেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিষু শীল ওরফে সুধীর (৩৩) ও মোঃ আলমগীর হোসেন (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম