ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২৬,  11:00 AM

news image

বরিশাল নগরীতে ট্রাকের চাপায় বাইক আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে নগরীর রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫। তারা রুপাতলী এসিআই অ্যানিমল হেলথ স্টোরের হেলপার পদে কর্মরত ছিলেন। নিহতদের সহকর্মী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ জানিয়েছেন, রাতে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলে করে রুপাতলী বাস টার্মিনালের দিকে রওনা দেন। এসময় ঝালকাঠিগামী মালবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাসেল ও জুয়েল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বরিশালে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়ে গেছেন চালক ও হেলপার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম