ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

বরিশালে জেলা প্রশাসনের অয়োজনে জাতীয় শোক দিবস পালিত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২২,  9:48 PM

news image

ক্যাপসনঃ সোমবার (১৫ আগস্ট) বরিশালে জেলা প্রশাসনের অয়োজনে জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন সমূহ। এসময় মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ মুক্তিযোদ্ধারা।

এরপর বলো ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, যুব ঋণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সাংস্কৃতিক ব্যক্তি, মুক্তিযোদ্ধাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। এসময় আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। আলোচনা সভা শেষে জেলা প্রশাসন এর আয়োজনে রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়েদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জেলায় তরুণ উদ্যোক্তাদের মাঝে যুব ঋণ বিতরণ করেন অতিথিরা। এসময় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অন্যদিকে দুপুর ২ টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষে খাবার বিতরণ করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার (হেড কোয়াটার) মোহাম্মদ নজরুল হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আলমগীর খান আলো ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট জামে মসজিদে জোহরের নামাজ শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম