ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বরিশালে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২২,  10:57 AM

news image

বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণ করে বিভিন্ন স্থানে ৪দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে শহিদুল শিকদার নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২ সেপ্টেম্বর) এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদি হয়ে অভিযুক্ত শহিদুল শিকদারকে (৪২) আসামি করে দুপুরে গৌরনদী থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শহিদুল শিকদার উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের গিয়াস উদ্দিন শিকদারের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই আব্দুল হক জানান,

গত ২৭ আগস্ট সকাল সাড়ে ৮ টার দিকে দশম শ্রেণির ছাত্রী (১৫) স্কুলে যাওয়ার পথে সকাল ৯টার দিকে বাউরগাতি  মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে শহিদুল শিকদার বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে আশোকাঠি এলাকায় নিয়ে যায়। সেখান থেকে ওইদিন রাতেই অপহৃত ওই স্কুলছাত্রীকে খুলনায় তার এক বন্ধুর বাসায় নিয়ে যায়। পরে সেখানে আটকে রেখে জোরপূর্বক ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে শহিদুল শিকদার। এরপর ভিকটিমকে ৩১ আগস্ট ঢাকা নিয়ে একটি বাসায় আটকে রাখে। সেখান থেকে ভিকটিম কৌশলে গত ১ সেপ্টেম্বর দুপুরে পালিয়ে নিজ বাড়ি গৌরনদীতে আসে। বাড়ি ফিরে এসে ভিকটিম তার (ওই ছাত্রী) বাবা-মায়ের কাছে তাকে (ভিকটিম) অপহরণের পর বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণের  ঘটনার কথা  জানান।  এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদি হয়ে অভিযুক্ত শহিদুল শিকদারকে (৪২) আসামি করে গতকাল শুক্রবার দুপুরে গৌরনদী থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।  শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য ভিকটিমকে  বরিশাল আদালতে ও মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হক জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম