ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

বরিশালে এ্যাম্বুলেন্স-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২৬,  11:13 AM

news image

বরিশাল-ঢাকা মহাসড়কের এ্যাম্বুলেন্স ও থ্রি-হুইলারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এ ছাড়াও থ্রি-হুইলার (মাহেন্দ্র) চালকসহ আরো চারজন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের গৌরনদীর উপজেলার দক্ষিন কাসেমাবাদ এলাকা এ দুর্ঘটনা ঘটে।  নিহত থ্রি-হুইলার যাত্রী খাদিজা বেগম (৬০) গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী। 


গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বরিশালগামী একটি এ্যাম্বুলেন্সের সাথে গৌরনদীগামী থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমরে-মুচরে থ্রি-হুইলার রাস্তার পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে তারা গিয়ে ঘটনাস্থলে নারী যাত্রীকে মৃত অবস্থায় পেয়েছে। 


তিনি জানান,  দুর্ঘটনায় থ্রি-হুইলারে চালকসহ অপর তিন যাত্রী আহত হয়েছে। তবে তাদের গিয়ে ঘটনাস্থলে পাওয়া যায়নি। নিহত নারীর লাশ গৌরনদী মহাসড়ক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. রোমান মোল্লা বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত এ্যাম্বুলেন্স ও থ্রি-হুইলার জব্দ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম