ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

বরিশালের হয়ে যত ম্যাচ খেলবেন শাহিন আফ্রিদি

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৪,  2:37 PM

news image

মিউজিক ফেস্ট দিয়ে শুরু হয়েছে বিপিএলের ১১তম আসরের আনুষ্ঠানিকতা। কয়েকদিন পরই শুরু হবে ২২ গজের লড়াই। তবে শেষ মুহূর্তে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিপিএল খেলতে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

ঠিক কতটি ম্যাচের জন্য শাহিন আফ্রিদিকে দলে নেওয়া হয়েছে এমন প্রশ্ন করা হয় মিজানুর রহমানকে। জবাবে তিনি বলেন, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই পেসার।

প্রথমে ঢাকা পর্বে মোট দুটি ম্যাচ খেলবে বরিশাল। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহী এবং ষষ্ঠ ম্যাচে রংপুরের বিপক্ষে খেলবে তামিম ইকবালের দল। এই দুই ম্যাচে দেখা যাবে শাহিনকে। এ ছাড়াও সিলেট পর্বের তিন ম্যাচেও বরিশালের প্রতিনিধিত্ব করবেন এই বাঁহাতি পেসার। ৭ ম্যাচের চুক্তি হলে চট্টগ্রাম পর্বেও দেখা যাবে তাকে।

তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। সরাসরি সাইনিং এবং ড্রাফট মিলিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশাল স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম