ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপরে

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুলাই, ২০২২,  7:57 AM

news image

বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেইজ রিডার কার্যালয়। পাউবো সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার, দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর বিপৎসীমা ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে ঝালকাঠির বিশখালী নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর/ পায়রা নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বরগুনার বিষখালি নদীর পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালি নদীর পানি ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে পিরোজপুরের বলেস্বর নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার ও উমেদপুরের কচা নদীর বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম  জানান, বর্ষা মৌসুমে বিভাগের মোট ২৩টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এদিকে কীর্তনখোলা নদীর পা‌নি বিপৎসীমা অতিক্রম করায় বরিশাল নগরের নিম্নাঞ্চলসহ বি‌ভিন্ন এলাকা পা‌নির তলিয়ে যায়। নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়‌কেও নদীর পা‌নি উঠে যায়। নগরের ভা‌টিখানা এলাকার বা‌সিন্দা মইনুল ইসলাম ব‌লেন, সকাল থে‌কে বাসার বাইরে বের হ‌তে পা‌রি‌নি। অফিসেও যে‌তে পা‌রি‌নি। বাসার সাম‌নে হাঁটু সমান পা‌নি। নদী‌তে পা‌নি বাড়ায় রাস্তায়ও পা‌নি বাড়‌ছে। হাট‌খোলা এলাকার বা‌সিন্দা জিয়াউল ক‌রিম বাংলানিউজকে ব‌লেন, আমার বাসার সাম‌নে দুপু‌রের পর থে‌কেই পা‌নি ওঠা শুরু ক‌রে। সন্ধ্যার পর্যন্ত পা‌নি না‌মে‌নি। অনেকে ঘরব‌ন্দী হ‌য়ে প‌ড়ে‌ছেন। আমা‌দের পার্শ্ববর্তী রসূলপুর এলাকায়ও অনেক পা‌নি উঠেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম