ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় স্ত্রী সাথে অভিমান করে ঘরের মধ্যেই কবর খুঁড়েলেন স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২,  2:51 PM

news image

বরগুনায় পারিবারিক কলহের কারণে বাড়ি ছেড়ে চলে যাওয়া স্ত্রী হাজেরাকে ফেরাতে ব্যর্থ হয়ে হতাশায় নিজের ঘরে কবর খুঁড়েলেন স্বামী জাফর গাজী। রবিবার(২৪জুলাই) বিকেল পাচঁ  টার দিকে সদর উপজেলার আয়লা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয় জনতা কবর খোঁড়া বন্ধ করেন। ঘটনাটি চাঞ্চল্য তৈরি করলে গ্রামের বিপুল সংখ্যক মানুষ ভির করে জাফর গাজীর বাড়ীতে। আয়লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সাইফুল ইসলাম জানান, প্রায় এক যুগের সংসার জাফর ও হাজেরার। তাদের সংসার জীবনে প্রায়শই  নানা বিষয় নিয়ে ঝগড়া ঝাটি চলছিলো। চলতি সপ্তাহে এ বিষয়ে ইউনিয়ন পরিষদে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠকের কথা রয়েছে। তারা দুজনেই এক মাস ধরে আলাদা থাকেন।

নিজ ঘরেই কবর খুঁড়ার সংবাদ পেয়ে তিনি দ্রুত ছুটে গিয়ে জাফরকে কবর খোঁড়া থেকে বিরত রাখে এবং পুলিশকে অবহিত করেন। জাফর গাজী  জানান, ১৩ বছর আগে ঢাকায় বসে  হাজেরার সাথে তার বিবাহ হয়। বিয়ের পর থেকেই হাজেরা তার কথার অবাধ্য ছিল। পরে তারা বরগুনার গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। এখানেও কিছু দিন পরে পারিবারিক কলহের তৈরি হলে দু'জনে আলাদা থাকতে শুরু করেন। এ নিয়ে স্থানীয় জন প্রতিনিধির উপস্থিতিতে একাধিকবার সালিশ করলেও হাজেরা তা মানছেন না। সর্বশেষ চলতি বছরের ২২ জুন বুধবার তার সঙ্গে রাগ করে হাজেরা তার নিজের চায়ের দোকানে বসবাস শুরু করেন। তাকে দোকান থেকে ঘরে ফেরত আনার একাধিক চেষ্টায় ব্যর্থ হয়ে নিজের কবর খুঁড়তে শুরু করেছেন জাফর।  এ বিষয় হাজেরার রয়েছে ভিন্ন অভিযোগ। তিনি জানান, ১৩ বছর আগে বিয়ের সময় তার সঙ্গে প্রতারণা করেছে জাফর। জাফরের আগের স্ত্রীকে তালাক না দিয়েই মিথ্যা তালাকনামা তৈরি করে তা দেখিয়ে বিয়ে করেন তাকে। এ সব নিয়ে ঝগড়া ঝামেলা শুরু হলে গ্রামে চলে আসেন তারা। বর্তমানে সংসারে অমনোযোগী হওয়ায় প্রায় সময় ঝগড়া চলে আসছে তাদের মধ্যে। এখন সে জাফরের সঙ্গে সংসার করতে রাজি না। স্থানীয় ইউপি সদস্য কাজি মোখলেচুর রহমান জানান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাফর যাতে কোন অঘটন না ঘটাতে পারে সে জন্য ঘর থেকে গ্রাম পুলিশের মাধ্যমে কদমতলা বাজারে নিয়ে আসা হয়েছে জাফরকে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।   বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনগতভাবে দেখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম