ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০২২,  9:27 AM

news image

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার খানের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (১৬), মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিকের ছেলে রাব্বি মৃধা (১৭)। নিহত অপর কিশোরের নাম ঠিকানা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফে মাহফিল চলছে। নিহত রাব্বি, আরাফাত ও অজ্ঞাতনামা অপর কিশোর সন্ধ্যায় মাহফিলে যায়। এরপর রাত ১২ টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী খানের হাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পড়ে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি জানান, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম