ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

বরগুনায় প্রথম শ্রেনীর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২২,  7:37 PM

news image

বরগুনায় প্রথম শ্রেনীর ফায়ার সার্ভিস স্টেশন ও আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে দাড়ানোর দাবিতে মানববন্ধন করা হয়েছে। বরগুনার ফায়ার সার্ভিস নিয়ে বরাবরই অভিযোগ পাওয়া যায়, বরগুনা জেলা শহর হিসেবে ফায়ার সার্ভিস ব্যাবস্থা খুবই খারাপ। মাত্র দের মাস আগে সদরে পশু হাসপাতালের সামনে আগুন লেগে পুড়ে যায় ঘর বাড়ি সহ ৫০ টিরও বেশি দোকান। পুড়ে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়। তার আঘাত না গুচতেই গত ১৭ মে রাত ১১ ঘটিকায় আগুন লাগে বরগুনা পৌর সুপার মার্কেটের পিছনে। আগুন লেগে ৩ ঘন্টা জ্বলতে থাকে পুরো পৌর মার্কেট এলাকা কিন্তু কিছুই করতে পারেনি বরগুনার ফায়ার সার্ভিস কর্মকর্তারা। অন্য উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে সকল চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে ধ্বংস হয়ে যায় প্রায় তিনশত দোকানপাট। ক্ষতি হয় ৫০-৭০ কোটি টাকা। সকলেরই অভিযোগ ফায়ার সার্ভিস ব্যার্থ, তারা সঠিক পদ্ধতিতে কাজ করলে প্রথমেই আগুন নিয়ন্ত্রণে আসতো আর এতো ক্ষয়ক্ষতি হতো না। ফায়ার সার্ভিস কর্মীদের দাবি তারা বিভিন্ন সময় উন্নত মানের সরঞ্জামের আবেদন করেও তা পাননি। কিন্তু তাদের এই রেসানলে পরে আর কতো নিঃস্ব হবে বরগুনার মানুষ। আর কতো আগুনে জ্বলবে বরগুনা বাসী। কেন তাদের ব্যার্থতায় ধ্বংস হবে বরগুনার মানুষের স্বপ্ন। বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে আজ ২১মে শনিবার বরগুনা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক, পৌর সভার কাউন্সিলর ও ব্যাবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষগন। এ সময় সকলেরই বক্তব্য উঠে আসে বরগুনায় প্রথম শ্রেনীর ফায়ার স্টেশন স্থাপন করতে হবে। তারা বলেন, আমরা কারো কোন অভিযোগ/ ঠেলাটেলি দেখতে চাই না। অতি দ্রুত উন্নত মানের ফায়ার সার্ভিস চাই। বক্তব্যে আরো উঠে আসে, আগুনে ক্ষতিগ্রস্ত সকল ব্যাবসায়ীদের পাশে দাড়াতে হবে, তাদের সম্পূর্ণ ক্ষতিপুরন দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম