ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় জাল জব্দ

#

২৩ অক্টোবর, ২০২৩,  4:55 PM

news image

বরগুনা প্রতিনিধি : বরগুনায় মৎস্য বিভাগের মা ইলিশ সংরক্ষণ অভিযানে ছোট বগি মোয়া পাড়া সংলগ্ন পায়রা নদী থেকে ২১ কেজি মাছ সহ ১৭০ মিটার সাইন জাল  জব্দ করা হয়েছে। জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, ২৩ অক্টোবর সকাল ৭ টায় পায়রা নদীতে বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইলিশ শিকারে নামায় ২১ কেজি ইলিশ মাছ সহ ১৭০ মিটার সাইন জাল জব্দ করা হয়েছে। মাছগুলো তিনটি এতিমখানায় ভাগ করে দেয়া হয়েছে এবং জাল জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানের ট্রলার দেখে জাল ফেলে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল, ফিল্ড এসিস্ট্যান্ট মো: মনোয়ার হোসেন ও সদর উপজেলার মৎস্য কর্মকর্তার টিম অভিযানে অংশ নেন। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, প্রজনন মৌসুমে প্রশাসনের বিশেষ অভিযান আগামী ২ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। নির্বাহী মেজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের টিমের পাশাপাশি সার্বক্ষণিক পুলিশ, কোস্ট গার্ডের অভিযান চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম