ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় একদিনেই ধরা পড়ল ৬৮ লাখ টাকার ইলিশ

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২,  2:41 PM

news image

বরগুনায় একদিনেই জেলেদের জালে ধরা পড়েছে ৬৮ লাখ টাকার রুপালি ইলিশ। দীর্ঘ ৬৫ দিনের অলস সময় কাটিয়ে সাগরে জাল ফেলে প্রথম দিনেই ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করেছেন জেলেরা। গত শনিবার (২৩ জুলাই) রাত ১২টার পর মাছ শিকারের জন্য সাগরে নামেন বরগুনার পাথরঘাটা উপকূলের জেলেরা। প্রথম দিনেই জেলেদের জালে প্রচুর মাছ ধরা পড়েছে। জালভর্তি মাছ পাওয়ায় ট্রলারমালিক, আড়তদার ও জেলেদের মুখে হাসি ফুটেছে। জেলে আবদুল জলিল, আব্বাস মিয়াসহ অনেকেই বলেন, সাগরে একবার জাল ফেলে যা পেয়েছি তাই তড়িঘড়ি করে ভালো দাম পাওয়ার জন্য প্রথম বাজার ধরলাম।

দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বিএফডিসি মৎস্য ঘাটে ২০ থেকে ২৫টি মাছধরা ট্রলার নোঙর করে আছে। ওই ট্রলার থেকে ঘাট শ্রমিকরা একদিকে মাছ উঠাচ্ছেন অপরদিকে মাছ বিক্রি করছেন। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, প্রথম দিনে অন্তত ২৫টি মাছধরা ট্রলার ঘাটে এসেছে। প্রতিটি ট্রলারে ভালো মাছ আছে। এতে ভালো দামও পাওয়া যাবে। বিএফডিসির মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার বলেন, প্রথম দিনে বিএফডিসি মৎস্য বাজারে মোট ১১ হাজার ৮৬৯ কেজি মাছ বিক্রি হয়েছে। এর মধ্যে ইলিশ বিক্রি হয়েছে ৭ হাজার ৭৮০ কেজি। অন্যান্য মাছ বিক্রি হয়েছে ৭ হাজার ৮০০ কেজি। মোট মাছ বিক্রি হয়েছে ৬৭ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার। এর মধ্যে সরকার রাজস্ব পেয়েছে ৮৪ হাজার ৪৬০ টাকা। তিনি আরও বলেন, এখন প্রতিদিনই যেমন ট্রলারের সংখ্যা বাড়বে তেমনি মাছের সংখ্যা ও সরকারের রাজস্বও বাড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম