ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন

বরগুনায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন যোগ দিবেন ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২২,  10:50 AM

news image

বরগুনা সার্কিট হাউস ইদগাহ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন যোগ দিবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এমপি আবুল হাসনাত আবদুল্লাহ। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম। জানা গেছে, ২০১৪ সালের ১৫ নভেম্বর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনের সভাপতি নির্বাচিত হন পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলহাজ্ব জাহাঙ্গীর কবির। তারা দুজনই ৩০ বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পদে আছেন। বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকু জানান, বরগুনাসহ গোটা দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি অনেক সমৃদ্ধ। বহু বরেন্দ্র রাজনীতিবিদের উত্থান হয়েছে দক্ষিণাঞ্চল থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বরগুনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমাদের এই বরগুনা তথা গোটা দক্ষিণাঞ্চল হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম