ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বরগুনার ​বামনায় ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

#

১৬ মে, ২০২৬,  12:12 PM

news image

​মাসুদ রেজা ফয়সাল: তৃণমূল মানুষের দোরগোড়ায় উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বরগুনার বামনায় যাত্রা শুরু করেছে ‘ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানটি চালুর মাধ্যমে উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হলো। গতকাল ১৫ মে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এক আনন্দঘন ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। ​উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদারের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বামনা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রায়হান নাজির ধলু। হাফেজ মো. আল আমিনের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডিরেক্টর, শেয়ারহোল্ডারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে এবং দোয়ার মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, মনোরম পরিবেশে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি বামনা উপজেলাবাসীর জন্য নির্ভুল ও উন্নত চিকিৎসাসেবার এক বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠবে। এখন থেকে স্থানীয় রোগীদের উন্নত পরীক্ষার জন্য দূর-দূরান্তে ছুটে যেতে হবে না। কর্তৃপক্ষ জানায়, মানবতার কল্যাণ ও সেবার দীপ্ত শপথ নিয়ে এই ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালিত হবে। আগামী দিনের পথচলায় তারা বামনা উপজেলাবাসীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম