ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বরগুনার বেতাগীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে অস্ত্র, প্রার্থীসহ চালক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৪,  1:16 PM

news image

গতকাল সোমবার রাতে জেলার বেতাগী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন ওরফে লিটু সিকদারের ব্যবহৃত গাড়ির মধ্যে  একটি বিদেশি পিস্তল  পাওয়া গেছে। বেতাগী থানা পুলিশ অস্ত্রটি জব্দ করেছে। নিজ গাড়িতে অস্ত্র রাখার দায়ে  চেয়ারম্যান প্রার্থী লিটু এবং তার ড্রাইভার  সজীবকে গ্রেপ্তার হয়। জানা গেছে,সোমবার রাত সাড়ে ৮টার দিকে বেতাগী  শহরের বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায়   থানা পুলিশ চেক পোস্ট বসিয়ে সকল যানবাহনে তল্লাশি চালায়।এসময় আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হাসানের গাড়িটি তল্লাশিকালে ড্রাইভারের সিটের পাশে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি চেয়ারম্যান প্রার্থীর ব্যবহৃত গেঞ্জিদ্বারা পেচাঁনো ছিল৷এ সময়ে  থানা পুলিশ অস্ত্রসহ ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ ১৯-২৬৫০) জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার  তার নিজ  কার যোগে বেতাগী পৌরশহর থেকে মোকামিয়া ইউনিয়নের উদ্দেশ্যে যাবার পথে উপজেলার বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বেতাগী থানার একটি টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এসময়ে গাড়ির মধ্যে থাকা  চালকের সিটের পাশ থেকে পিস্তল পাওয়া গেলে পুলিশ জব্দ করে।  পিস্তল জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, সহকারী রিটার্নিং কর্মকর্তা  স্বপন সিকদার ঘটনাস্থলে উপস্থিত  হন।  এব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা   মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন,  চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হাসান  ও তার ড্রাইভার সজীবকে জিজ্ঞাসাবাদকালে পিস্তলের কোন লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এঘটনায় অবৈধ আগ্নেয় অস্ত্র (পিস্তল) রাখার দায়ে চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ ও ড্রাইভার সজীবকে আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে। তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপরে চেয়ারম্যান প্রার্থী নাহিদের প্রধান নির্বাচনি এজেন্ট এর সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল  রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম